Print Date & Time : 20 April 2026 Monday 2:31 pm

মার্কেন্টাইল ব্যাংকের বনশ্রী উপশাখা উদ্বোধন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বনশ্রী উপশাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপশাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ খান বেলাল, মার্কেন্টাইাল ব্যাংকের পরিচালক এম আমানউল্লাহ ও মোহাম্মদ আব্দুল আউয়াল। এ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের উপশাখা ২১টিতে উপনীত হলো। এ সময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশ নেন। বিজ্ঞপ্তি