Print Date & Time : 22 April 2026 Wednesday 12:31 am

মার্কেন্টাইল ব্যাংকে অভ্যন্তরীণ নিরীক্ষাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘ডিনামিকস অফ কমপ্লায়েন্স রিপোর্ট অন রেগুলেটরি অ্যান্ড ইন্টারনাল অডিট’ শীর্ষক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ১১টি এডি শাখার ৫৫ জন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মশালায় অংশ নেন। মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মু. মাহমুদ আলম চৌধুরী কোর্সটি উদ্বোধন করেন। প্রধান কার্যালয়ের আইসিসিডি অ্যান্ড অডিট ইউনিটের প্রধান মো. এনায়েত উল্লাহ প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিক এবং সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন অনুষদ সদস্য শাহীন আক্তার। বিজ্ঞপ্তি