মার্কেন্টাইল ব্যাংক ও আইটিএফসির মধ্যে মাস্টার মুরাবাহা চুক্তি

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও ইসলামিক ডেভেলপমেন্ট গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) মধ্যে সম্প্রতি রাজধানীর দি ওয়েস্টিন হোটেলে একটি মাস্টার মুরাবাহা চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী এবং আইটিএফসির প্রধান পরিচালন কর্মকর্তা নাজিম নুরডালী চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী আইটিএফসি মার্কেন্টাইল ব্যাংকের এসএমই গ্রাহকদের বৈদেশিক বাণিজ্যিক লেনদেন সুবিধা দেবে। আইটিএফসির ট্রেড ফাইন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক আবদিহামিদ আওয়াইস আবু এবং মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থপনা পরিচালক শামীম আহম্মেদ এবং এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি