মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে গত মঙ্গলবার ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করা হয়। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী এবং প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, ভাইস প্রেসিডেন্ট মো. মুকিতুল কবীর, এফভিপি দর্পণ কান্তি রায়, এভিপি তপন জেমস রোজারিও এবং প্রাণ-আরএফএলের উপব্যবস্থাপক ফারজানা রহমান, এটিএম ইমতিয়াজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 23 April 2026 Thursday 10:34 pm
মার্কেন্টাইল ব্যাংক ও প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে চুক্তি
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: