Print Date & Time : 20 April 2026 Monday 6:57 pm

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আনোয়ারায় সাংবাদিকদের মানববন্ধন

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম) : সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন, মামলা হামলা এবং দৈনিক যুগান্তর ও সিপ্লাসের লামা প্রতিনিধি মোঃ ইলিয়াস আরমানের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর বারোটার সময় উপজেলা পরিষরে সামনে আনোয়ারা কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দৈনিক যুগান্তরের আনোয়ারা প্রতিনিধি রতন কান্তি দাশের সভাপতিত্বে আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দৈনিক শেয়ার বিজ প্রতিনিধি এনামুল হক নাবিদের সঞ্চলনায় বক্তব্য রাখেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আজাদীর প্রতিনিধি এম নুরুল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক পূর্বকোণ প্রতিনিধি হুমায়ুন কবির সুমন শাহ্।

এসময় উপস্থিত ছিলেন, বিজয় টিভির আনোয়ারা প্রতিনিধি মোঃ সোহেল, দৈনিক সংবাদের প্রতিনিধি ফরহাদুল ইসলাম, সিপ্লাস টিভি প্রতিনিধি রেজাউল করিম সাজ্জাদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জাহিদ হাসান হৃদয়, দৈনিক খোলাকাগজ প্রতিনিধি রিয়াদ হোসেনসহ আনোয়ারায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।