Print Date & Time : 22 April 2026 Wednesday 11:33 am

মুন্সীগঞ্জে ডোবা থেকে নারী ও শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তার পাশের ডোবা থেকে কম্বলে মোড়ানো অবস্থায় অজ্ঞাত নারী (২৩) ও শিশুর (২) মরদেহ উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) বেলা তিনটার দিকে উপজেলার কোলাপাড়া দক্ষিণপাইকসা এলাকার একটি ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তানভীর হায়দার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে কম্বলে মোড়ানো দুটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পাই। এরমধ্যে একটি নারী ও একটি মেয়ে শিশু রয়েছে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে  তারা মা ও মেয়ে হতে পারে। হত্যাকানণ্ডের পর ঘাতকরা মরদেহ দুটি এখানে ফেলে গেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় ও ঘটনার আসল রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।