প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরের এক নাশকতা মামলায় ১১ বছর বিচারাধীনে থাকা অবস্থায় বিএনপি’র ১১৫ নেতা কর্মীকে বেকসূল খালাস দেওয়া হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জশিতা ইসলাম এ রায় ঘোষনা করেন। বিষয়টি নিশ্চত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী ইমরান হাওলাদার।
রায়ের সময় আসামী শাহজাহান, মমিন আলী, দেলোয়ার হোসেন, মনছুর, আনিছ, মহিউদ্দিন, বিল্লাল, আবুল হোসেন, রমজান, দিন ইসলাম ,মনির হোসেন, মালেক শেখ, সোহেল, আবু তাহের, সাইফুল ইসলাম টিটু, কামাল, আসরাফ উদ্দিন, ফারুক মোড়ল, দিদারুল ইসলাম টিটু, জয়নাল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে মামলার চার্জসিটে অনেকের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের পুর্বে অব্যাহতি দিলেও তদন্ত সাপেক্ষে মামলায় ১১৫ জনকে আসামী শ্রেনীভুক্ত করা হয়।
মামলা সূত্রে জানাগেছে, ২০১৩ সালের ৫ নভেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় হরতাল চলাকালিন সময়ে উপজেলা বিএনপি’র সভাপতি মমিন আলীর নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন দেশীয় অস্ত্রাদি নিয়ে ঢাকা- মাওয়া মহাসড়কে অবস্থান নিতে থাকে। এসময় সড়ক অবরোধ, গাড়ী ভাংচুর, অগ্নি সংযোগ কর্মকান্ডের লক্ষে অগ্রসর হতে থাকলে পুলিশের বাধা অগ্রাহ্য করে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় পুলিশ তাদের বাধা দিলে বিএনপি’র নেতা কর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এতে তিনটি ককটেল ও একটি পেট্রোলবোমা বিষ্ফোরন করে। ওই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৩৯ রাউন্ড রাবার বুলেট বর্ষন করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
এঘটনায় পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ২০১৩ সালের ৫ নভেম্বর ৮০ জনকে এজাহার নামীয় আসামী শ্রেনীভুক্ত করে শ্রীনগর থানার মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামী শ্রেনীভুক্ত আরো অন্যান্য আসামীদের মামলায় আটক করা হয়। চার্জসিটে কিছুসংখক আসামীদের নাম বাদ দিলেও মামলার ১১৫ জন আসামীভুক্ত থাকেন। দির্ঘ ১১ বছর মামলা চলাকালিন সময়ে ২১ জন সাক্ষীর জেরা ও জবানবন্দীর ভিত্তিতে মামলার ঘটনা প্রমানিত না হওয়ায় সকল আসামীকে খালাস দেন বিচারক।
এ ব্যপারে ওই আদালতের বেঞ্চ সহকারী ইমরান হাওলাদার জানান, শ্রীনগরের এক নাশকতা মামলায় ১১৫ জন আসামীকে খালাস দিয়েছে আদালত। বেশির ভাগ আসামী আদালতে হাজির না থাকলেও আজ আদালতে অনেক আসামী উপস্থিত ছিলেন।




