প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেলের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৮ মার্চ) সকালে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এই ঘটনা ঘটে।
হাসারা হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু সার্ভিস লেনে ঢাকা থেকে মাওয়া মুখি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ ১২-৬৬৭৬) সাথে ঢাকামুখি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল ২৪-৫৪৭৭) এর মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এসময় স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে মোটর সাইকেল আরোহী রায়হান শেখকে (১৫) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী হৃদয় (১৮) গুরুতর আহত হয়। মোটর সাইকেল আরোহী নিহত ও আহত দুজনের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন মোল্লা জানান, নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
