Print Date & Time : 22 April 2026 Wednesday 4:53 pm

মুন্সীগঞ্জে ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সদর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ বছিরননেছা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে লায়ন্স ক্লাব অব ঢাকার আয়োজনে দিনব্যাপী ৬শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা চিকিৎসা ও বিনামূল্যে ঔষদ সেবা প্রদান করা হয়েছে।

জানা যায়, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের অভিজ্ঞ ডাক্তারগন চোখের চিকিৎসা প্রদান করা হয়েছে। চক্ষু পরীক্ষায় যে সকল রোগীর চোখে ছানি পাওয়া যাবে তাদের সকল রোগীর ছানি পরবর্তীতে বাংলাদেশ লায়ন্স আই হসপিটালে বিনা খরচে অপারেশন করা হবে। লিও ক্লাব অব ঢাকা গেন্ডারিয়া ও লিও ক্লাব অব ঢাকা’র সদস্যরা চক্ষু চিকিৎসায় সকল ব্যক্তির ডায়াবেটিস পরীক্ষা সেবা প্রদান করে থাকেন। চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচীতে বিনামূল্যে চশমা ও ঔষধ সরবরাহ করা হয়।

উক্ত সেবা কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব ঢাকার সদস্য লায়ন মুনাদির ইসলাম, সদ্যপ্রাক্তন সভাপতি লায়ন মোঃ রুবায়েত হোসেন, সাধারণ সম্পাদক লায়ন সাবাহ খালেদ, কোষাধ্যক্ষ লায়ন জহুরা খাতুন, সদস্য লায়ন মাহা নিশিতা মৃত্তিকা, লায়ন মোঃ জাহিদ আনোয়ার খান, লায়ন আনিসুর রহমান পিএমজেএফ প্রমুখ।