Print Date & Time : 15 May 2026 Friday 9:12 pm

মেঘনা লাইফ ও বিডি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ (বিডি) ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২২ অক্টোবর বেলা ১১টায় অনলাইনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর।

বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য বিমা খাতের কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১২ পয়সা এবং ৩১ ডিসেম্বর তারিখে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময় যা ছিল যথাক্রমে এক টাকা ৬৮ পয়সা ও ১৫ টাকা ২৫ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৯৭ পয়সা, আগের বছর যা ছিল এক টাকা ৬৪ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১০ ডিসেম্বর বেলা ১১টায় অনলাইনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ অক্টোবর।