সামাজিক উদ্যোক্তাদের নিয়ে মার্কিন প্রতিষ্ঠান মেটলাইফের অন্যতম অঙ্গসংগঠন মেটলাইফ ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিযোগিতা ইনক্লুশন প্লাসের ষষ্ঠ ধাপে আপন ওয়েলবিং, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, সাজিদা ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন ও শপআপ এ পাঁচ উদ্যোক্তা প্রতিষ্ঠান ফাইনাল রাউন্ডের জন্য মনোনীত হয়েছে। বাংলাদেশের নিম্ন-মধ্যম আয়ের মানুষের আর্থিক সহায়তাকে প্রাধান্য দিয়ে কাজ করছে সংগঠনগুলো। আগামী ৭ মে ফাইনাল রাউন্ডে অংশ নেবেন নির্বাচিত প্রতিযোগীরা।
গত বছরের অক্টোবরে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ৫০টিরও বেশি বাংলাদেশি সংগঠন ও উদ্যোক্তা তাদের উদ্ভাবনী পণ্য বা সেবার ডিজাইন প্রতিযোগিতায় জমা দিয়েছে; যা বাংলাদেশের নি¤œ ও মধ্যম আয়ের মানুষদের মাঝে আর্থিক সেবা ও অন্তর্ভুক্তি বৃদ্ধি করবে। বিজয়ীরা তাদের প্রকল্পটি পূর্ণাঙ্গ আকারে বাস্তবায়ন করতে পাবেন মেটলাইফ ফাউন্ডেশন থেকে সর্বমোট এক লাখ ডলারের আর্থিক অনুদান।
সেমিফাইনাল রাউন্ডে ২০ দল থেকে বাছাই পাঁচটি দল ফাইনালের জন্য নির্বাচিত হয়েছে। আগামী মাসের ৭ তারিখে ফাইনাল রাউন্ডে নির্বাচিত প্রতিযোগীরা বিচারকদের সামনে নিজেদের ধারণা তুলে ধরবেন। প্রথম বিজয়ী দল পাবে ৫০ হাজার ডলার, দ্বিতীয় বিজয়ী ২৫ হাজার, তৃতীয় দল ১২ হাজার এবং ৪র্থ ও পঞ্চম দল উভয়েই পাঁচ হাজার ডলার করে পাবে।
মেটলাইফ বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের চেয়ারম্যান এবং মেটলাইফ ফাউন্ডেশনের সিএসআর’র বাংলাদশে প্রতিনিধি মো. নুরুল ইসলাম বলেন, গতানুগতিক ধারার বাইরে চিন্তা করার কৌশল উদ্ভাবন ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলা উদ্ভাবনী সল্যুশন প্রদানের ক্ষেত্রে ইনক্লুশন প্লাসের মতো প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, আমরা অধির আগ্রহ নিয়ে প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণার অপেক্ষায় আছি, যারা তাদের আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক ধারণাগুলো পরবর্তীতে কার্যকরভাবে বাস্তবায়নের সুযোগ পাবেন; যা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। বিজ্ঞপ্তি




