মেহেরপুরে জীবন দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ

প্রতিনিধি, মেহেরপুর : দারিদ্র্য বিমোচন সংস্থার (ডিবিএস) আয়োজনে ৫ দিনব্যাপী ‘জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাংনী পৌরসভা কনফারেন্স রুমে ৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিভিন্ন ট্রেডকোর্সের ২৫ জন শিক্ষানবিশ অংশ নেয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়ন ও কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে দারিদ্র্য বিমোচন সংস্থা (ডিবিএস)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (কার্যক্রম) জুবায়ের আলম, সমন্বয়কারী রেইজ প্রকল্প কৃষিবিদ মো. সাজিদুর রহমান, শাখা ব্যবস্থাপক গাংনী-০১ হাসমত আলী প্রমুখ। প্রশিক্ষণটি পরিচালনা করেন লাইফ স্কিল অফিসার মোফাজ্জেল হোসেন লিমন ও রেইজ প্রজেক্ট কেস ম্যানেজমেন্ট অফিসার শাহীন আলী।