প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুরের গাংনী বাজারের দুটি প্রতিষ্ঠানে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে মেহেরপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদের নেতৃত্বে ভোক্তা অধিদপ্তরের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশ ও নি¤œমানের খাবার পরিবেশনের দায়ে গাংনী সুইট্স অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার ও বিরিয়ানি হাউসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে বাসি ও নি¤œমানের সবজি বিক্রির দায়ে মেসার্স নাজ ভাণ্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়। অভিযানে মেহেরপুর জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
