Print Date & Time : 21 April 2026 Tuesday 4:58 pm

যমুনা নদীকে ছোট করার প্রকল্প ফাইল হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক: যমুনা নদীকে ছোট করার প্রজেক্টসহ যাবতীয় নথি হাইকোর্টে এসেছে। পানি উন্নয়ন বোর্ডের আইনজীবী বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১১ জুন) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এসব নথি দাখিল করা হবে।

এর আগে গত ২৮ মে যমুনা নদীকে ছোট করার প্রকল্প সংশ্লিষ্ট সকল নথি তলব করেন হাইকোর্ট। গত ১১ মার্চ ‘যমুনা নদী ছোট করার চিন্তা’ শিরোনামে গণমাধমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি যুক্ত করে চলতি মাসের প্রথম সপ্তাহে হাইকোর্টে জনস্বার্থে রিট করা হয়।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিটটি করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী।