রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি শুরু

চুয়াডাঙ্গা, প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের কোর্ট মোড়ে মাংস, দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

এ সময় গরুর মাংস ৭০০ টাকা, প্রতি পিচ ডিম ৯.৩০ টাকা, সোনালি মুরগি ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। কম দামে ডিম, মাংস ক্রয় করতে পেরে ক্রেতারাও অনেক খুশি।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক আ. হা. ম. শামিমুজ্জামানসহ প্রাণিসম্পদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।