Print Date & Time : 15 May 2026 Friday 6:45 pm

রাজধানীতে বাস ও ট্রাক চাপায় নিহত ২


নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে বাস ও ট্রাক চাপায় ২ যুবক নিহত হয়েছেন। গতরাতে ও আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী পথশিশু সাব্বির জানায়, ‘গত রাত ১ টার দিকে গুলিস্তান সিনেমা হলের সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রæতগামী ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। পরে আমরা উদ্ধার করে
ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন’।
এদিকে আজ ( ২জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গুলিস্তানের মওলানা ভাসানি স্টেডিয়ামের সামনে রাস্তা পারপারের সময় মনজিল পরিবহনের চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।