Print Date & Time : 22 April 2026 Wednesday 4:16 pm

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৯৪টি ইয়াবা, ২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, চার গ্রাম হেরোইন, ৫০৭ বোতল ফেনসিডিল ও এক হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গতকাল শুক্রবার সকালে ডিএমপির  মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার এপ্রিল) সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা করা হয়েছে।