Print Date & Time : 17 April 2026 Friday 11:27 pm

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৯

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ৫৭টি ইয়াবা, ১৮৬ গ্রাম ৪৮ পুরিয়া হেরোইন ও এক কেজি ৩৩০ গ্রাম ১১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে গতকাল শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা হয়েছে।