রুমি এ হোসেন সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৭৩তম সভায় ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংক এশিয়ার একজন উদ্যোক্তা পরিচালক। রুমি হোসেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট এবং ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে এমবিএ। দেশের ইলেকট্রনিক্স, টেলিকম, ফার্মাসিউটিক্যালস্, আইটি, প্রকাশনা খাতসহ বিভিন্ন খাতে তার ২৮ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। তিনি র্যাংগস ইন্ডাস্ট্রিজ (বাংলাদেশে তোশিবা ও স্যামসাংয়ের পরিবেশক) এবং রোমাস্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বিজ্ঞপ্তি

Print Date & Time : 21 April 2026 Tuesday 8:25 am
রুমি এ হোসেন ব্যাংক এশিয়ার নির্বাহী কমিটির চেয়ারম্যান
করপোরেট কর্নার ♦ প্রকাশ: