Print Date & Time : 18 April 2026 Saturday 6:23 pm

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ১৯ দোকান পুড়ে ছাই

প্রতিনিধি, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় গ্রীন সিটি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মার্কেটের ১৯টি দোকান পুড়ে গেছে।

বুধবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাচপুর ফায়ার সার্ভিসের তিন ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাচপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাত সোয়া ২ টার দিকে তারাবো বিশ্বরোড এলাকার হাসানের ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাচপুর ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।