সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২২-২৩-এর প্রথম ত্রৈমাসিক অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন। ব্যাংকের এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হারুনুর রশীদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মো. গোলম মরতুজা, কাজী আবদুর রহমান, কাজী ওয়াহিদুল ইসলাম, ইকবাল হোসেন খাঁ ও মোহাম্মদ শাহেদুর রহমান। এছাড়া সব বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজাররা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 23 April 2026 Thursday 3:49 am
রূপালী ব্যাংকের কর্মসম্পাদন চুক্তির অগ্রগতি পর্যালোচনা
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: