Print Date & Time : 22 April 2026 Wednesday 2:15 pm

লংকাবাংলা ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, আগামী ১১ এপ্রিল বেলা ২টা ৩০ মিনিটে পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর এ সভায় আলোচিত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা দিতে পারে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

এর আগে ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সর্বশেষ ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে এক টাকা ৮১ পয়সা এবং ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৭৩ পয়সা। আর এ হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৫ টাকা ৭৯ পয়সা।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৩৮ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৩৬১ কোটি ৪৯ লাখ টাকা। মোট ৫৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৬২৩ শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৩৩ দশমিক ৫৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২২ দশমিক ৪৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক ৮৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৪৩ দশমিক ১২ শতাংশ শেয়ার রয়েছে।