Print Date & Time : 18 April 2026 Saturday 6:33 am

লভ্যাংশ বিতরণ করেছে প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক গত ৩১ ডিসেম্বর,২০২৪ অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রাইম ব্যাংকের সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। আর বোনাস লভ্যাংশ সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে প্রাইম ব্যাংক ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ ও ২.৫০ শতাংশ বোনাস।