Print Date & Time : 18 April 2026 Saturday 9:22 pm

লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি, লালপুর (নাটোর): নাটোরের লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধানের সহধর্মীনী জেএলআর ট্রাস্ট্রের ট্রাস্টি মিসেস সেলিনা মোস্তফার সহায়তায় সোয়েটার বিতরণ করা হয়।

এতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল খাঁ, গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন ডাঃশরিফুল ইমলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দীন, সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান সরকার প্রমূখ।