লালমনিরহাটে ২৪ ডেঙ্গু রোগী শনাক্ত

প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটে গেল বছরগুলোতে ডেঙ্গু জ্বরের তেমন কোনো প্রভাব ছিল না। এবার আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রায় দিন রোগী ভর্তি হচ্ছে। অথচ জেলাজুড়ে ডেঙ্গু সচেতনায় এখন পর্যন্ত নেই কোনো প্রচার-প্রচারণা। গতকাল শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত লালমনিরহাট জেলায় ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে লালমনিরহাট ১০০ শয্যার সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি ১ জন, ছাড়পত্র ১ জন। এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৩ জন। মোট ছাড়পত্র নিয়েছেন ৮ জন। ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি।

লালমনিরহাটের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রেগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মোট ভর্তি ৬ জন। আদিতমারীতে ১ জন, হাতিবান্ধা ১ জন, কালিগঞ্জ ১ জন, এবং সদর হাসপাতালে তিনজন। এ নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালসহ মোট রোগী শনাক্ত হয়েছে ২৪ জন।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. রমজান আলী বলেন, আমাদের হাসপাতালে বেড সংখ্যা কম। ডেঙ্গু রোগীকে মশারিসহ আলাদা করে রাখা হয়েছে। মোট বেড রাখা হয়েছে ৪টি। ঢাকা ফেরত মানুষই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বেশি।

সিভিল সার্জন ডা. নির্মণেন্দু রায় বলেন, সদর হাসপাতালসহ মোট রোগী ২৪ জন। কিছু রোগী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। আমাদের জেলাতে কোনো হাসপাতালে কেবিন নেই। বেড আলাদা করে রাখা হয়েছে। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন।