Print Date & Time : 20 April 2026 Monday 8:14 am

শার্শায় ১০ স্বর্ণের বারসহ যুবক আটক

প্রতিনিধি, বেনাপোল (যশোর) : যশোরের শার্শায় ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী শুভ ঘোষকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার বাঁগআচড়া পরিষদের সামনে থেকে তাকে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আটক করা হয়। আটক শুভ ঘোষ মনিকগঞ্জের সুনীল ঘোষের ছেলে।

পুলিশ জানায়, গোপন খবরে জানতে পারেন মাদকের একটি চালান নিয়ে বাঁগআচড়া ইউনিয়ন পরিষদের সামনে একজন অবস্থান করছে। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে শুভ ঘোষকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের ওজন এক কেজি ১৯২ গ্রাম।

আনুমানিক মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। শার্শা থানার ওসি রবিউল ইসলাম বলেন, আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।