শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৩৭০তম সভা গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এতে সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় অন্যদের মধ্যে পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও আব্দুল করিম, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, মো. আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. তৌহীদুর রহমান, মোহাম্মদ নাছির উদ্দিন খান, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 21 April 2026 Tuesday 6:09 pm
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: