শাহ্জালাল ইসলামী ব্যাংকের লক্ষ্মীপুর শাখা স্থানান্তর

উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের লক্ষ্মীপুর শাখা সম্প্রতি নতুন ঠিকানায় (সফিক চৌধুরী ম্যানসন, হোল্ডিং নং-১০২৮, কলেজ রোড, উপজেলা-লক্ষ্মীপুর সদর, জেলা-লক্ষ্মীপুর) ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানান্তরিত শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া এবং সাবেক সংসদ সদস্য মুহাম্মদ উল্লাহ বিশেষ অতিথি ছিলেন। বিজ্ঞপ্তি