নিজস্ব প্রতিবেদক: এক্সিম ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৮০০ কোটি টাকার মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বৃহস্পতিবার ৫৯৭তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়; যা বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সিম ব্যাংকের ৪০০ কোটি টাকার মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন দিয়েছে বিএসইসি। বন্ডটি সাত বছরে পুরোপুরি বিলুপ্ত হবে। যা শুধু আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, করপোরেট হাউজ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড এবং সাধারণ বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ ইউনিট কিনতে পারবে। বন্ডটির উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি টায়ার-টু’র মূলধন ভিত্তি শক্তিশালী করবে।
বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এই বন্ডের ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
তালিকাভুক্ত আরেক ব্যাংক শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন দিয়েছে বিএসইসি। বন্ডটি সাত বছরে পুরোপুরি বিলুপ্ত হবে। যা শুধু আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, করপোরেট হাউজ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড এবং সাধারণ বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই ইউনিট কিনতে পারবে। বন্ডটির উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি টায়ার-টু’র মূলধন ভিত্তি শক্তিশালী করবে।
বন্ড তিনটির ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এই বন্ডের ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।




