Print Date & Time : 22 April 2026 Wednesday 1:01 am

শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ফজলে কবির ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলার কাছে এ স্বীকৃতিমূলক ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান ও আবু ফরাহ মো. নাছের, নির্বাহী পরিচালক নুরুন নাহার এবং পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি