Print Date & Time : 22 April 2026 Wednesday 3:47 pm

শেরপুরে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ৩শ পরিবার পেল নগদ অর্থ সহায়তা

প্রতিনিধি, শেরপুর : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা ইউনিটের আয়োজনে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলার চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান। এসময় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে নগদ ৪ হাজার ৫ শত টাকা করে প্রদান করা হয়।

রেড ক্রিসেন্ট কার্যনির্বাহী সদস্য ও ডেলিগেট শামছুন্নাহার কামালে সভাপতিত্বে ও রেড ক্রিসেন্ট সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন সাইয়েদ এ. জেড মোরশেদ আলী, প্রিয় অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক।

প্রধান অতিথি মো. হুমায়ুন কবীর রুমান বলেন, কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পরিবারের মানুষগুলো ব্যবসা বানিজ্য থেকে শুরু করে সকল সকল কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেকেই চাকরি হারিয়ে পথে বসে গেছে। মাননীয় প্রধান মন্ত্রীর দুরদর্শী নেতৃত্বে আজ আমরা ঘুুরে দাড়িয়েছি। আমরা আজ তিন শতাধিক মানুষের পাশে দাড়িয়েছি তবে পর্যায়ক্রমে আরও মানুষকে আমরা সহায়তার আওতায় আনবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, রেড ক্রিসেন্টের কার্য নির্বাহী সদস্য মোহাম্মদ বায়েজিদ হাছান, এস.এম সাব্বির আহম্মেদ খোকন, যুবলীগ নেতা মো. আব্দুল মতিন, মো. নূর-ই- আলম চঞ্চল ও রেড ক্রিসেন্টের উপ-পরিচালক মো. হায়দার আলী, যুব প্রধান ও জাতীয় যুব কমিশন সদস্য ইউসুফ আলী রবিন সহ যুবসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।