Print Date & Time : 19 April 2026 Sunday 8:28 am

শেরপুরে গ্রীস্মকালীণ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধি, শেরপুর : ‘সুস্থ দেহ, সুন্দ মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’-এমন প্রতিপাদ্যে ৫১তম গ্রীস্মকালীণ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে শেরপুরে।

১৬ অক্টোবর বুধবার শহরের গোবিন্দ কুমার (জি.কে) পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পৌর প্রশাসক মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজীব উল-আহসান, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

শেরপুর জেলা জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি’র আয়োজনে জেলা পর্যায়ে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় কাবাড়ি, সাঁতার ও দাবা ৩টি ডিসিপ্লিনে ছাত্র ও ছাত্রীদের বড় ও মধ্যম পৃথক দু’টি করে গ্রুপে ১২টি ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়।

শহরের দু’টি ভেন্যু গোবিন্দ কুমার (জি.কে) পাইলট উচ্চ বিদ্যালয়ে সাঁতার ও দাবা এবং শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এদিন উপজেলা পর্যায়ের বিজয়ীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জেলার বিজয়ীরা পরবর্তীতে উপ-অঞ্চল পর্যায়ে ময়মনসিংহে অংশগ্রহণ করবে।