Print Date & Time : 18 April 2026 Saturday 4:42 pm

শেরপুরে সাধু জর্জ ধর্মপল্লীর নতুন গির্জার ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিনিধি, শেরপুর: শেরপুর এর ঝিনাইগাতী উপজেলায় আদিবাসী খ্রিস্টান ধর্মাবলম্বীদের মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীর গির্জা ঘরের নতুন ভবন নির্মাণ উপলক্ষে সাধু জর্জ গির্জার মাটি খননের আর্শিবাদ অনুষ্ঠান হয়েছে। 

সাধু জর্জ ধর্মপল্লীর পাল পুরোহিত লরেন্স রিবেরু সিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত আশীর্বাদে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ ধর্ম প্রদেশের বিশপ পনেল পল কুবি সিএসসি। বিশেষ অতিথি ছিলেন যীশুর হৃদয় সংঘ প্রদেশের প্রভিন্সিয়াল ফাদার জর্জ কোমল রোজারিও।

এছাড়া অন্যানের মধ্যে ভাইস প্রভিন্সিয়াল ফাদার সুশান্ত গমেজ সিএসসি, ফাদার বিনয় গমেজ সিএসসি, জলছত্র ধর্ম পল্লীর পাল পুরহিত ফাদার সুভাস কস্তা সিএসসি, দীঘলাকোনা ধর্মপল্লীর পাল পুরহিত এলিয়াস হেব্লম, মরিয়মনগর ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত নিকোলাস বাড়ই প্রমুখ। 

এ আশীর্বাদ অনুষ্ঠানে বিভিন্ন ধর্মপল্লী, প্যারিস কাউন্সিল ও গ্রাম কাউন্সিল সদস্য এবং খ্রিস্ট ভক্তরা উপস্থিত ছিলেন। 

মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লী সূত্রে জানা গেছে, মরিয়ম নগর সাধু ধর্মপল্লীর বর্তমান গির্জা ঘর টি ভেঙে নতুন করে আধুনিক স্থাপত্যকলায় নতুন গির্জা ঘর নির্মাণ করা হবে। এই গির্জা ঘর নির্মাণে খ্রিস্ট ধর্মীয় বিভিন্ন দাতা সংস্থা এবং স্থানীয় ধর্মপল্লীর প্রায় দুই কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করবেন।