শেষ হলো ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসব

৪৭ দিনব্যাপী ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবের সমাপনী অনুষ্ঠান গতকাল রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ৪৭তম মোটরসাইকেল বিজয়ী হয়েছেন ব্যাংকের কুমিল্লার বাঙ্গড্ডা শাখার গ্রাহক রাবেয়া। বাহরাইন প্রবাসী কাউসার আহমেদের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে তিনি বিজয়ী হন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। আরও বক্তব্য দেনÑব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী ও মো. আলতাফ হুসাইন, রিয়া মানি ট্রান্সফারের কান্ট্রি ম্যানেজার একেএম নাজমুল হোসাইন, ব্যাংকের ডিএমডি মুহাম্মদ শাব্বির ও কাজী মো. রেজাউল করিম এবং এসইভিপি মিফতাহ উদ্দীন। বিজ্ঞপ্তি