সংশোধনী

দৈনিক শেয়ার বিজে গতকাল ‘পূবালী ব্যাংকে খেলাপি মেঘনা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সজীব কুমার সিংহকে মেঘনা ব্যাংকের ‘উদ্যোক্তা পরিচালক’ হিসেবে উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে তিনি মেঘনা ব্যাংকের একজন ‘উদ্যোক্তা শেয়ারহোল্ডার’। এই অনাকাক্সিক্ষত ভুলের জন্য আমরা দুঃখিত।