Print Date & Time : 14 May 2026 Thursday 3:31 pm

সনি-স্মার্ট থেকে টিভি কিনলে ইন্টারকন্টিনেন্টালে ফ্রি স্টেকেশন সুবিধা

টেলিভিশন কিনে পাঁচ তারকা হোটেলে স্টেকেশন সুবিধা দিচ্ছে জাপানের বহুজাতিক শিল্পগোষ্ঠী সনি করপোরেশনের বাংলাদেশ চ্যাপ্টারের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট)। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এ সুবিধা পাওয়া যাবে। এ বিষয়ে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে সনি করপোরেশনের পক্ষে সনি সাউথ ইস্ট এশিয়া (আরএমডিসি) প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ান, স্মার্ট ইলেকট্রনিকসের পক্ষে পরিচালক মো. তানভীর হোসেন এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পক্ষে মহাব্যবস্থাপক অশ্বিনী নায়ার সই করেন। এ সময় বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান, সচিব এস এম তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি