প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মজিবর রহমানের সন্তান কুড়িগ্রাম থেকে প্রকাশিত সাপ্তাহিক ধরলার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক শেয়ার বিজের জেলা প্রতিনিধি মো. আমানুর রহমান খোকন এবং জাতীয় দৈনিক চিত্র পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মো. মোখলেছুর রহমান ভুট্টুর বিরুদ্ধে ভুয়া ফেসবুক পেজে মিথ্যা, বিরূপ ও কুরুচিপূর্ণ পোস্ট দেয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কুড়িগ্রাম জেলার সাংবাদিক, লেখক ও সচেতন নাগরিকরা অংশ নেন। কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেনÑকুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুর ইসলাম, সিনিয়র সহসভাপতি ফজলে রাব্বি, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি জিএম ক্যাপ্টেন, সিনিয়র সাংবাদিক আবু তালেব, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সাজু চৌধুরী, কুড়িগ্রাম সিটি প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ গাজী, কুড়িগ্রাম সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জিএম রাশেদুল ইসলাম, কবি ও নাট্যকার হেলাল জাহাঙ্গীর, কবি লুৎফর রহমান, সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা ভুয়া ফেসবুক পেজে সাংবাদিক সম্পর্কে মিথ্যা পোস্টের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে দ্রæত তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানায়।
বক্তারা বলেন, যে দু’জন সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে তারা কুড়িগ্রামের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান। যারা আড়াল থেকে তাদের বিরুদ্ধে এই মিথ্যা পোস্ট করেছেন তারা সাবধান হয়ে যান না হলে এর ফল ভালো হবে না।




