Print Date & Time : 23 April 2026 Thursday 6:32 am

সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক

ডিজিটাল ট্রান্সফরমেশন অগ্রযাত্রা, সামাজিক এবং টেকসই উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘বেস্ট ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস প্রোভাইডার’, ‘বেস্ট ইউজ অব মোবাইল টেকনোলজি ইন ব্যাংকিং সেক্টর’, ‘বেস্ট ইউজ অব আইটি অ্যান্ড টেকনোলজি’, ‘বেস্ট ইউজ অব সিএসআর প্র্যাকটিসেস ডিউরিং প্যান্ডেমিক’ এবং ‘সাসটেইনেবল ব্যাংক অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি তারেক রেফাত উল্লাহ খান। বিজ্ঞপ্তি