Print Date & Time : 21 April 2026 Tuesday 8:11 am

সাউথ বাংলা ব্যাংকের দশম বর্ষে পদার্পণ

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা ব্যাংকের দশম বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে গতকাল প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর লোগো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদের কাছে হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, উপব্যবস্থাপনা মো. আলতাফ হোসেন ভুঁইয়া, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল একেএম ফজলুর রহমানসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি