সারাদেশে বন্যায় ৪২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বন্যায় সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ১৭ মে থেকে ২২ জুন পর্যন্ত মোট ৪২ জন মারা গেছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যাবিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের ১৭ মে থেকে ২২ জুন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে ২১ জন মারা গেছেন।

এতে আরও বলা হয়, বজ্রপাতে ১৩ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১২ জন, সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন চারজন এবং মারা গেছেন একজন। বন্যার পানিতে ডুবে মারা গেছেন ২৩ জন। একই সঙ্গে অন্যান্য কারণে ছয়জন মারা গেছেন।

জেলাভিত্তিক মারা যাওয়া মানুষের তালিকায় ময়মনসিংহে পাঁচজন, নেত্রকোনায় পাঁচজন, জামালপুরে পাঁচজন, শেরপুরে তিনজন, লালমনিরহাটে একজন, কুড়িগ্রামে দুজন, সিলেট জেলায় ১৩ জন, সুনামগঞ্জে পাঁচজন এবং মৌলভীবাজারে তিনজন রয়েছেন।