দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৬৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭২ শতাংশ কমে ৫ হাজার ১৩২ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৯০ শতাংশ কমে ১ হাজার ১৫৫ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৫১ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৬ শতাংশ কমে এক হাজার ৮৯৩ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৪৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৩১ কোটি ৮১ লাখ টাকা বেড়েছে। এদিন ১৫ কোটি ৯২ লাখ ৭৭ হাজার ৯৭৬টি শেয়ার ১ লাখ ৫১ হাজার ৮১৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৫৫টির ও অপরিবর্তিত ছিল ৪৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির ২১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৬ কোটি ৮৭ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৯ কোটি ৭৩ লাখ, বিচ হ্যাচারি লিমিটেডের লিমিটেডের ৯ কোটি ৩৮ লাখ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ কোটি ৩০ লাখ, উত্তরা ব্যাংক পিএলসির ৯ কোটি, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৮ কোটি ৬১ লাখ, ন্যাশনাল টিউবস লিমিটেডের ৭ কোটি ৭৩ লাখ, রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৬ কোটি ৮৪ লাখ, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯৩ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে রংপুর ফাউন্ড্রি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৯ দশমিক ৪৫ শতাংশ, রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৬১ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ৫ দশমিক ২৬ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের ৪ দশমিক ৯৯ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ দশমিক ৯৭ শতাংশ, ইস্টার্ন কেবল্স লিমিটেডের ৪ দশমিক ৫৫ শতাংশ, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (প্রাণ) ৪ দশমিক ৫৪ শতাংশ, ন্যাশনাল টিউবস লিমিটেডের ৪ দশমিক ২৭ শতাংশ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৮৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫৫ দশমিক ৫২ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ কমে ৮ হাজার ৭৫৩ দশমিক ৭২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১০০ দশমিক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে ১৪ হাজার ৩৭০ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২১১ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত ছিল ২২টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৭ কোটি ১৩ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ২ লাখ টাকার।
সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা উত্তরা ব্যাংক পিএলসির ১ কোটি ৬ লাখ, বিচ হ্যাচারি লিমিটেডের ৮৫ লাখ, রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৫২ লাখ, প্রিমিয়ার সিমেন্ট পিএলসির ৩৬ লাখ, এনভয় টেক্সটাইল লিমিটেডের ২৫ লাখ, ক্রাউন সিমেন্ট পিএলসির ২৪ লাখ, বেক্সিমকো লিমিটেডের ২৩ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১৭ লাখ, রবি আজিয়াটা পিএলসির ১৪ লাখ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল ৯ দশমিক ৯৫ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে ইস্টার্ন কেবল্স লিমিটেড। এর পরের অবস্থানে থাকা আরামিট সিমেন্ট লিমিটেডের ৯ দশমিক ৫৫ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির ৯ দশমিক ৪৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স লিমিটেডের ৯ দশমিক ৩৭ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটারিয়ালস পিএলসির ৮ দশমিক ৭২ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেডের ৮ দশমিক ৬৯ শতাংশ, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৩৬ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৮ দশমিক ২১ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ১৪ শতাংশ এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ৬ দশমিক ৪২ শতাংশ শেয়ারদর বেড়েছে।




