নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ বেড়ে পাঁচ হাজার ১৯৮ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৩ দশমিক ৪৭ পয়েন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে এক হাজার ১৬১ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৭২ শতাংশ বেড়ে এক হাজার ৯৩৩ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৬২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন প্রায় ৫১ কোটি টাকা বেড়েছে। এ দিন ১২ কোটি ৮৭ লাখ ৯১ হাজার ৯৩০টি শেয়ার ১ লাখ ১৯ হাজার ৬৩২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৩টির, কমেছে ১০১টির ও অপরিবর্তিত ছিল ৭৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির ১৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১৩ কোটি ৬৪ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১২ কোটি ৬৪ লাখ, রবি আজিয়াটা লিমিটেডের ১১ কোটি ৯৪ লাখ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১১ কোটি ৬৪ লাখ, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ১১ কোটি ৫৫ লাখ, অগ্নি সিস্টেমস লিমিটেডের ১১ কোটি ৩২ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯ কোটি ৬৬ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ৭ কোটি ৭৭ লাখ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ছয় কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯৪ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। এর পরের অবস্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ, অগ্নি সিস্টেমস লিমিটেডের ৯ দশমিক ৪৮ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৪২ শতাংশ, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৯১ শতাংশ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ পিএলসির ৬ দশমিক ৪০ শতাংশ, রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ২২ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৬৭ শতাংশ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের ৫ দশমিক ৫৮ শতাংশ ও বাংলাদেশ অটোকারস লিমিটেডের ৫ দশমিক ৪৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩ দশমিক ৪৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ বেড়ে ৮ হাজার ৮০৮ দশমিক ৬০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪ শতাংশ বেড়ে ১৪ হাজার ৪৬৬ দশমিক ০৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২১২ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত ছিল ৩২টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে আট কোটি ৪৯ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬২ লাখ টাকার।




