Print Date & Time : 19 April 2026 Sunday 3:10 pm

সিংহভাগ শেয়ারের দর বাড়ায় ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৬ শতাংশ বেড়ে পাঁচ হাজার ২২৪ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ বেড়ে এক হাজার ১৬৬ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১১ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৮ শতাংশ বেড়ে এক হাজার ৯২১ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৮৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২১ কোটি ৮৭ লাখ টাকা বেড়েছে। এ দিন ২০ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ৩৩৫টি শেয়ার এক লাখ ৫৬ হাজার ৪১০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৭টির, কমেছে ১২৪টির ও অপরিবর্তিত ছিল ৫৭টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ২২ কোটি ৬ লাখ, ফু ওয়াং ফুড লিমিটেডের ১৩ কোটি ৫১ লাখ, মালেক স্পিনিং মিলস লিমিটেডের ১৩ কোটি ২৯ লাখ, রবি আজিয়াটা পিএলসির ১২ কোটি ২৯ লাখ, সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১০ কোটি ৬৬ লাখ, শাইনপুকুর সিরকামিকস লিমিটেডের ১০ কোটি ৩৬ লাখ, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৯ কোটি ৪৫ লাখ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৭ কোটি ৭৩ লাখ এবং সিটি ব্যাংক পিএলসির ৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৭৪ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৬৭ শতাংশ, সন্ধানী ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৫৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৯ দশমিক ৫২ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ৯ দশমিক ৩৪ শতাংশ, বারাকা পাওয়ার লিমিটেডের ৯ দশমিক ১৮ শতাংশ, ফু ওয়াং ফুড লিমিটেডের ৮ দশমিক ৪৪ শতাংশ, এসইএমএল লেকচার ইকুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ৭ দশমিক ৮১ শতাংশ, বিডি থাই ফুড লিমিটেডের ৭ শতাংশ, এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৬ দশমিক ৬৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৯ দশমিক ৮৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে ৮ হাজার ৮০৩ দশমিক ৮৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৬ দশমিক ০৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে ১৪ হাজার ৫১৩ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২১২ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১০ কোটি ৮৫ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৯৮ লাখ টাকার।

সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৪ কোটি ৫৮ লাখ, বীচ হ্যাচারি লিমিটেডের ১ কোটি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭৬ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৪৯ লাখ, উত্তরা ব্যাংক পিএলসির ৪৬ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৪৪ লাখ, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ২৪ লাখ, রবি আজিয়াটা পিএলসির ১৬ লাখ, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ১৪ লাখ, এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।