Print Date & Time : 21 April 2026 Tuesday 5:46 am

সিইউএফএল-এ এ্যমুনিয়া প্লান্টে আগুন

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমেটেড (সিইউএফএল) এর এ্যমুনিয়া প্লান্টে লিপারমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ নভেম্বর ) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিইউএফএল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা আগুণ নিয়ন্ত্রনে আনে। তবে সিইউএফএলে আগুণের খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রনে যোগ দেয় কাফকো, আনোয়ারা, চন্দনাইশ ফায়ার সার্ভিসের ইউনিট গুলো।

সিইউএফএল ফায়ার এন্ড সেইভটি বিভাগ সূত্র জানায়, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কারখানার এ্যামুনিয়া প্লান্টে গ্যাস লিকেজ হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানতে চাইলে ফায়ার এন্ড সেইভটি বিভাগের ইনচার্জ আব্দুর রহমান মাঝি বলেন বিষয়টি আমি বলতে পারব না। আপনি জিএম অপারেশনের সাথে কথা বলেন।

এবিষয়ে জিএম (অপারেশন) প্রদীপ কুমার নাথের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগুণ নিয়ন্ত্রণে আসছে তবে ক্ষয়ক্ষতি বলা যাবে না। বর্তমানে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। আগুণ লাগার অন্য কোন সূত্র আছে কিনা জানতে চাইলে বিষয়টিও তিনি এড়িয়ে যান তিনি।