প্রতিনিধি, সিরাজগঞ্জ : বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার পাটধারী এলাকা থেকে ফরিদুল ইসলাম নামে এক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) সকালে সলঙ্গার পাটধারী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফরিদুল ইসলাম নাটোর জেলার সিংড়া থানার সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং নাটোরের সিংড়া থানার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ হাসান বলেন, সকালে পাটধারী এলাকায় ফরিদুল ইসলামের গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করা হয়।
এসআই রাশেদ হাসান আরও বলেন, নিহত ফরিদুল ইসলাম নাটোর জেলার সিংড়া থানার সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য। তিনি সিংড়া থানার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন হত্যা মামলার আসামি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




