Print Date & Time : 20 April 2026 Monday 5:35 pm

সিলেটে বিমানের চাকা ফেটে রানওয়ে বন্ধ

প্রতিনিধি, সিলেট : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা ফেটে গেছে। এতে সিলেট বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা আপাতত বন্ধ রয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিজি ৬০২ নম্বর ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হা‌ফিজ আহমদ তিনি বলেন, এ ঘটনা পর বিমানে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। চাকা ফেটে যাওয়ায় রানওয়ে দিয়ে বিমান উড্ডয়ন ও অবতরণ বি‌ঘ্নিত হয়েছে।

তিনি বলেন, ফেটে যাওয়া চাকা বদল করে রানওয়ে স্বাভা‌বিক করার চেষ্টা করা হচ্ছে। রানওয়ে ক্লিয়ার করতে আরও ৩০ মিনিটের মতো সময় লাগতে পারে।