সিসিডিবি-সিপিআরপির আয়োজনে সামাজিক মূল্যবোধ প্রশিক্ষণ

oplus_0

প্রতিনিধি, নবাবগঞ্জ দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জে সিসিডিবি-সিপিআরপি আয়োজনে মঙ্গলবার (১৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সামাজিক মূল্যবোধ, শুদ্ধাচরণ ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।

ওই অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিসিডিবির সমাজ সংগঠক আদরি মার্ডি , অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন সিসিডিবির ম্যানেজার দর্কা সেন ,প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক ।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কাজী জসিম উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন । প্রশিক্ষণে অংশগ্রহণ কারীদের পক্ষ থেকে বক্তব্য দেন দিপালী টুডু , নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিয়ার রহমান। অনুষ্ঠানে উপস্থি ছিলেন সিসিডিবি-সিপিআরপি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিভিন্ন সমিতির কিশোর- কিশোরী ৩০ জন।