Print Date & Time : 25 April 2026 Saturday 11:04 pm

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ দুই জেলে আটক

প্রতিনিধি, সাতক্ষীরা:সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে হরিণ শিকার এবং বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা গহিন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালিয়ে দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও ২টি নৌকাসহ দুই জেলেকে আটক করে।

আটক দুই জেলে হলেন কয়রা থানার ছোট আংটিহারা গ্রামে মৃত সিরাজুল গাজীর ছেলে সাদ্দাম গাজী ও মজিদ মোড়লের ছেলে নূরুল হুদা।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের আদালতে প্রেরণ করা হয়েছে।