নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল শনিবার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারদর বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৮২ শতাংশ বেড়ে ৪ হাজার ৮২০ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৩ দশমিক ৯০ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ১ হাজার ৫২ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৮ দশমিক ০৮ পয়েন্ট বা ১ দশমিক ০২ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮৮ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইতে লেনদেন হয় ২৬২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৩৩ কোটি ৯৮ লাখ টাকা কমেছে। এ দিন ১৩ কোটি ২ লাখ ১১ হাজার ২৪১টি শেয়ার ৯৪ হাজার ৪৯৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৭টির, কমেছে ৭৯টির ও অপরিবর্তিত ছিল ৪০টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা ব্র্যাক ব্যাংক পিএলসির ১৩ কোটি ২২ লাখ, বীচ হ্যাচারি লিমিটেডের ১১ কোটি ৬৩ লাখ, সিটি ব্যাংক পিএলসির ৯ কোটি ৬৭ লাখ, উত্তরা ব্যাংক পিএলসির ৯ কোটি ৫৫ লাখ, বারকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ৮ কোটি ৭২ লাখ, ফাইন ফুডস লিমিটেডের ৮ কোটি ১৪ লাখ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৫ কোটি ৪২ লাখ, এনআরবি ব্যাংক পিএলসির ৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪ কোটি ৪৬ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৪ কোটি ১ লাখ, এবং মাগুরা মাল্টিকমপ্লেক্স পিএলসির ৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯৪ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ৯ দশমিক ৮৮ শতাংশ, এইচআর টেক্সটাইল লিমিটেডের ৯ দশমিক ৬১ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৫৪ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ৮ দশমিক ৪৮ শতাংশ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৫৪, বাটা শু কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৩০, ইনটেক লিমিটেডের ৭ দশমিক ১৪, এনআরবিসি ব্যাংক পিএলসির ৬ দশমিক ৪৯ এবং ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের ৫ দশমিক ৯৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১ দশমিক ৫১ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ বেড়ে ৮ হাজার ২৪১ দশমিক ৭৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪ দশমিক ৩৯ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ বেড়ে ১৩ হাজার ৪৮১ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৫৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৯ কোটি ১৯ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ২৯ লাখ টাকার।
সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ কোটি ১৩ লাখ, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ১ কোটি ৪৯ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৬৯ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৫৩ লাখ, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ৪২ লাখ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২৮ লাখ, ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ২৬ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ২৩ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ২২ লাখ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।




