সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের উত্থান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থান দেখা গেছে। একসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ বেড়ে ছয় হাজার ৩০১ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ দশমিক ৩২ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৫ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ৯০ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৬ শতাংশ বেড়ে দুই হাজার ১১৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৭৫২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২৪৪ কোটি ৩৬ লাখ টাকা বেড়েছে। এদিন ২১ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার ৩৪৯টি শেয়ার এক লাখ ৯৪ হাজার ৭৭১ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৫৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত ছিল ১৭৮টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে দেশবন্ধু পলিমার লিমিটেড। কোম্পানিটির ৩৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২২ কোটি ৭৭ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ২০ কোটি ৪৮ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১৯ কোটি ৫৯ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১৯ কোটি ৫৮ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৮ কোটি ৭৩ লাখ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৮ কোটি ৪১ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭ কোটি ৪৫ লাখ, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ১৭ কোটি ৩৮ লাখ এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ৮ দশমিক ৮৫ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা দেশবন্ধু পলিমার লিমিটেডের ৭ দশমিক ৯৫ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ৬ দশমিক ৬৪ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬ দশমিক ৬৩ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৬ দশমিক ৫৯ শতাংশ, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ৫ দশমিক ৮৬ শতাংশ, আইটি কনসালট্যান্টস লিমিটেডের ৫ দশমিক ৮৫ শতাংশ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৫ দশমিক ৬৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৩৬ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ১২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২২ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে ১১ হাজার ১৬১ দশমিক ৮৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ দশমিক ৩৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ বেড়ে ১৮ হাজার ৬৬৫ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত ছিল ৮২টির দর। সিএসইতে গতকাল মোট ১১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৬ কোটি ৫৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ৪ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন বেড়েছে।

সিএসইতে গতকাল লেনদেনে শীর্ষে উঠে আসে আরএন স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির গতকাল মোট ৮৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬৪ লাখ ৩০ হাজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬২ লাখ ৪০ হাজার, জিএসপি ফাইন্যান্স লিমিটেডের ৬০ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪৫ লাখ ২০ হাজার, বুসন্ধরা পেপার মিলস লিমিটেডের ৪০ লাখ ৯০ হাজার, বিডিকম অনলাইন লিমিটেডের ৪০ লাখ ২০ হাজার, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৩৪ লাখ ৬০ হাজার, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ৩২ লাখ ৭০ হাজার এবং এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ২৭ লাখ ১০ টাকার শেয়ার লেনদেন হয়।